পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কৌড়াজোড়া গ্রামের রবিবার সকালে এক শিশু ছাত্রী (১০) ধর্ষিত হয়। ধর্ষক একই গ্রামের শাহ্্ আহম্মদের ছেলে সাদ্দাম হোসেন (১৬)।
গ্রামবাসী সুত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টার দিকে ওই শিশু ছাত্রী(১০) বাড়ির পাশে শিমুল ফুল কুড়াতে যায়। এসময় সাদ্দাম হোসেন (১৬) তাকে ফুসলিয়ে পাশের মেহগিনি নার্সারীতে নিয়ে ধর্ষণ করে। শিশু ছাত্রী আতœ চিৎকারে লোকজন এলে ধর্ষক সাদ্দাম পালিয়ে যায়। পরে মুমুর্ষ অবস্থায় শিশু ছাত্রীকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া হেলথ কমপ্লেক্স ও পরে রামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। ভিকটিম স্থানীয় সাতবাড়ীয় প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী। এ খবর লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।




