ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের পল্লীতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন হুইপ আতিক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৩, ২০১৪ ৬:১৬ অপরাহ্ণ

sherpur disস্টাফ রিপোর্টার : এক সময় যেখানে হেঁটে চলার সড়ক ছিল না সেই দশআনী নদী এলাকার পল্লী কুমড়ারচরে এখন পাকা সড়ক হয়েছে। দশআনী নদীর ওপর সেতু হচ্ছে। পাশাপাশি ২৩ ফেব্রুয়ারী রবিবার প্রায় ১ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্ধোধন করলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। এতে ব্যয় হয়েছে ১২ লাখ টাকা।

Shamol Bangla Ads

এ উপলক্ষে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে রবিবার সকালে এক কৃষকসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিক। এসময় তিনি বলেন, আগামী ৫ বছরে দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। বিদ্যুতের আলোয় অন্ধকার কেটে যাবে। কৃষককে আর সেচের পানির জন্য চিন্তা করতে হবে না।
স্থানীয় বলায়ের চর ইউনিয়ন আ’লীগ সভাপতি লেবু মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল­ী বিদ্যুতের ভারপ্রাপ্ত জিএম উত্তম সরকার ইউপি চেয়ারম্যান আকবর আলী,সেলিম মিয়া,রফিকুল ইসলাম, শেরপুর পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন প্রমূখ ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!