ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট!

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২২, ২০১৪ ৯:২০ অপরাহ্ণ

Ukraineশ্যামলবাংলা ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের অবস্থান নিয়ে দেশটিতে সংশয় দেখা দিয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন অরক্ষিত অবস্থায় রয়েছে। সেগুলো দখল করে নিয়েছে বিরোধীরা। তারা বলছে, দেশ ছেড়ে পালিয়েছেন ভিক্টর। অন্যদিকে সরকারের সঙ্গে চুক্তি করলেও সহসাই দূর হচ্ছে না ইউক্রেনের রাজনৈতিক সঙ্কট।

Shamol Bangla Ads

এদিকে কারাবন্দি বিরোধী নেত্রী ইয়ুলিয়া তেমোশেঙ্কোর মিত্র ওলেকসান্দর তুর্কিনোভর অবিলম্বে মুক্তির প্রস্তাব সম্বলিত একটি বিল শনিবার পাস করেছে ইউক্রেনের পার্লামেন্ট। চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে দেশটির প্রেসিডেন্ট ও বিরোধী নেতারা যে চুক্তি করেছে তাতে সমর্থন জানায়নি বিক্ষোভকারীদের একটি অংশ। তারা কিয়েভে সরকারি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবন দখল করে নিয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকাভিচের পদত্যাগ ও মে মাসের মধ্যে নির্বাচন চায়।
এএফপি ও বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্টের পদত্যাগ ও শিগগিরই নতুন নির্বাচনের দাবিতে বিরোধীদের তীব্র আন্দোলনের মুখে ঠিক কোথায় অবস্থান নিয়েছেন ইয়ানুকোভিচ তা স্পষ্ট নয়। বিরোধীনেতা ভিটালি ক্লিটসকো বলেছেন, রাজধানী ছেড়ে চলে গেছেন ইয়ানুকোভিচ। শনিবারের মধ্যে ইয়ানুকোভিচকে পদত্যাগ করতে হবে পার্লামেন্টে এমন একটি আলোচনায় এ তথ্য দিয়েছেন ভিটালি। এ সময় তিনি ২৫ মে এর আগে নির্বাচনের দাবি জানান।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে যাওয়ার কথা ছিল প্রেসিডেন্টের। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি নিখোঁজ রয়েছেন।

Need Ads
error: কপি হবে না!