ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দিশা স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্বর্ণ ও রৌপ্যপদক বিতরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২২, ২০১৪ ৫:১১ অপরাহ্ণ

Sherpur pic-1, Date-22.02.14স্টাফ রিপোর্টার : জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিশা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে নীরদা সুন্দরী মালাকার স্বর্ণপদক ও সুরেশ চন্দ্র মালাকার রৌপ্যপদক বিতরণ করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার স্কুল প্রঙ্গনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শেরপুর জেলার এনডিসি জনাব রাজিব কুমার সরকার, এডিশনালএসপি জনাব মহিবুল ইসলাম খান এবং পৌর মেয়র জনাব হুমায়ুন কবীর রুমান বিশেষ অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মধ্যে এ পদক ও সনদপত্র বিতরণ করেন।

Shamol Bangla Ads

সুরেশ চন্দ্র মালাকার মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের শেরপুর জেলা প্রতিনিধি সুশীল মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কুলের চেয়ারম্যান অজিত মালাকার, অধ্যক্ষ অমিতাভ চক্রবর্ত্তী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও স্কুলের সংগীত পরিবেশন ও শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। উল্লেখ্য স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগী ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বর্ণ ও রৌপ্যপদক প্রদান করা হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!