ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে : আ’লীগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৯, ২০১৪ ১০:০২ অপরাহ্ণ

HT IMAMশ্যামলবাংলা ডেস্ক : প্রথম পর্যায়ের ৯৭টি উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। ১৯ ফেব্রুয়ারী বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, আওয়ামী লীগের লক্ষ্যই হচ্ছে সুন্দর, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান। আওয়ামী লীগ যে তা পারে- সেটি প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচনেই প্রমাণ হয়েছে।

Shamol Bangla Ads

দেশের ৪০টি জেলার ৯৭টি উপজেলার ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার বিকেলে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, নির্বাচন সন্তোষজনকভাবে শেষ হয়েছে। দেশের প্রতিটি অঞ্চল থেকে আমরা যে তথ্য পেয়েছি, তাতে আমরা দাবি করতেই পারি- সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। সবচেয়ে লক্ষ্যণীয় হচ্ছে উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দিয়েছে। এটিই আমাদের কাঙ্খিত ছিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!