ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আল কায়দার বার্তা ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৮, ২০১৪ ৩:১৬ অপরাহ্ণ

jawahiri..শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশে ‘জিহাদের ডাক’ দিয়ে আল কায়দার কথিত বার্তাটি ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাসেল বিন সাত্তার (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোরে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩ টি মোবাইল ফোন, দুটি ল্যাপটন ও বেশ কিছু জিহাদি বই পাওয়া গেছে।
তিনি আরও জানান, রাসেল বিন সাত্তার জামায়াতপন্থী ফেইসবুক পেইজ ‘বাঁশের কেল­া’সহ বেশ কিছু বিতর্কিত পেইজে কথিত হুমকির বার্তাটি ছড়িয়েছেন।
এর আগে সোমবার তিনি জানিয়েছিলেন, এখনও তারা নিশ্চিত নন, সেটি জাওয়াহিরির বার্তা কি-না। এ ব্যাপারে একাধিক টিম কাজ করছে। শিগগির প্রকৃত ঘটনা বের হবে। যেসব উগ্রপন্থি মৌলবাদী বাংলাদেশি সংগঠন আল কায়দার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়- তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
উলে­খ্য, শনিবার দেশীয় অনলাইন সংবাদমাধ্যম ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ ইউটিউবে তাদের নিজস্ব চ্যানেলে ওই বার্তাটি আপলোড করে। একই সঙ্গে তাদের অনলাইনেও এ-সংক্রান্ত একটি খবর প্রচার করা হয়। মূলত ওই খবর প্রচারের পর থেকেই দেশজুড়ে এ বিষয় নিয়ে তোলপাড় শুরু হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক সোমবার সাংবাদিকদের জানান, ওই বার্তা কোথা থেকে ট্রান্সমিট করা হয়েছে তা পাওয়া গেছে। তবে কারা করেছে তা জানা যায়নি।

Need Ads
error: কপি হবে না!