রামগঞ্জ (লক্ষ্মীপুর)প্রতিনিধি : রামগঞ্জ হাজীগঞ্জ সড়কের ফকিরবাজার নামকস্থানে মোটরসাইকেল ও বৈশাখীর মুখোমুখি সংর্ঘষে গতকাল রবিবার বিকেলে মিজানুর রহমান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যায়। তার বাড়ী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রবিবার বিকেলে রামগঞ্জ উপজেলার পাশ্ববর্তি হাজীগঞ্জ সড়কের মেসার্স হাবিব বিক্সর্স সংলগ্ন রামগঞ্জগামী বৈশাখী পরিবহনের সাথে মুখামুখি সংর্ঘষে ঘটনাস্থলে মিজানুর রহমান মারা য়ায়।

রামগঞ্জে শিক্ষকসহ বহিষ্কার-৪
রামগঞ্জ এম ইউ সরকারী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা কেন্দ্রে নকল করার অপরাধে ৩ শিক্ষার্থী ও নকলে সহযোগিতা করার অপরাধে এক শিক্ষকসহ চারজন বহিষ্কার হয়েছে।
জানা গেছে, রবিবার ইংরেজি ২য় পত্র পরীক্ষার দিন রামগঞ্জ এম ইউ সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকলে সহযোগিতার করার অপরাধে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহামুদুল হাছান ও নকল করার অপরাধে পানপাড়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী নাজমা আক্তার, মাহাফুজ আলম, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের আবুল হোসেনকে বহিষ্কার করেন কেন্দ্র পরিদর্শক ।




