অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : চতুর্থ দফার ঘোষিত তফসিলে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনের নাম ঘোষণা হবার পর থেকেই উপজেলার সম্ভাব্য প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে বইছে এখন নির্বাচনী হাওয়া। বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী, নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে আসন্ন নির্বাচনকে ঘিরে আগ্রহ আর উচ্ছাসের কমতি নেই। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৩ ফেব্রæয়ারি, প্রার্থী যাচাই বাছাই ২৬ ফেব্রæয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহার ৬ মার্চ, ভোট গ্রহণ ২৩ মার্চ। তফসিল ঘোষণার পরই আলোচনায় সরগরম হয়ে উঠেছে সর্বত্র। এবারে আওয়ামীলীগের আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে স্থানীয় সংসদ সদস্য ও জেলা সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর উপস্থিতিতে। গত ১৫দিন যাবৎ তিনি নিজ এলাকায় অবস্থান করার কারণে তফসিল ঘোষণার আগ থেকেই দলীয় প্রার্থীদের সরব উপস্থিতি দেখা গেছে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। কে হচ্ছেন প্রার্থী, কাকে দেয়া হবে দলীয় মনোনয়ন- এ নিয়ে প্রার্থীদের পাশাপাশি আগ্রহের কোন কমতি নেই সাধারণ ভোটারদের মনেও। দলের অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহর বাড়িতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাকে সন্তুষ্ট করতে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা। কেউ কেউ সারাবছর এলাকায় না থাকলেও বর্তমানে চষে বেড়াচ্ছেন মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত। উপজেলায় হিন্দু স¤প্রদায়ের ভোট বেশী থাকায় আবার কোন কোন স্বঘেষিত প্রার্থী আওয়ামীলীগের নাম ও পদের ছদ্মাবরণে এলাকায় ‘হিন্দু’ প্রতিনিধিত্ব ও নেতৃত্বের ধুয়া তুলে নির্বাচনের দলীয় মনোনয়নের বৈতরণী পার হবারও চেষ্টা চালাচ্ছেন। দলের অভিভাবক হাসানাত আবদুল্লাহ তাই আজ ১৭ ফেব্রæয়ারি তার বাসভবনে তাদের দাবির প্রেক্ষিতে মতবিনিময় করবেন বলে জানা গেছে। রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের আ’লীগ নেতা রবীন্দ্র নাথ হালদার বলেন, ‘হিন্দু প্রতিনিধিত্ব’ নয়, চাই আমাদের সুখ-দুঃখ ভাগ করে নেয়ার যোগ্য একজন আওয়ামীলীগ প্রার্থী। হাসানাত আবদুল্লাহর বাড়িতে ১৭ তারিখের আহŸাণকৃত সভা প্রসঙ্গে তিনি বলেন, ওখানে বিশেষ কোন স¤প্রদায়ের সভা হলে তিনি কোন মতামত ব্যক্ত করবেন না। আর যদি তথাকথিত সুশীল সমাজের হিন্দু প্রতিনিধিরা যা বলার বলবেন। যদি দলীয় ফোরামের কোন সভা হয়, তবে তিনি তার মতামত ব্যক্ত করবেন। আওয়ামীলীগের স্থানীয় আরও একাধিক প্রভাবশলী নেতার উপস্থিতিতে তিনি বলেন, যারা এখন ভোটের সময় স¤প্রদায়ের রাজনীতি করেন, স¤প্রদায়ের সামাজিক বা অর্থনৈতিক কোন কাজে তাদের কখনই কাছে পাওয়া যায়না। তাই রতœপুর ইউনিয়ন সাম্প্রদায়িক রাজনীতির উর্ধে থেকে দলীয় কাজ করবে। নাম না প্রকাশের শর্তে আওয়ামীলীগের ত্যাগী প্রবীণ নেতারা বলেন, ইতিহাসে মুসলিম আওয়ামীলীগ ছিল, হিন্দু আওয়ামীলীগ ছিলনা। আমরা আর নতুন করে হিন্দু আওয়ামীলীগ হয়ে ইতিহাস গড়তে চাইনা।

ক্ষমতাসীন দলের সাম্ভাব্য প্রার্থীদেরে পাশাপাশি নির্বাচনী মাঠ ও দলের একক টিকিট নিতে ব্যস্ত রয়েছে বিএনপি ও জাতীয় পার্টি। ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা দলের অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহর দৃষ্টি আকর্ষণ করে তাকে সন্তুষ্ট করতে চালাচ্ছেন নানামুখী তৎপরতা। এজন্য তার ¯েœহধন্য ও আস্থাভাজন ব্যক্তিদের বেছে নিয়ে সম্ভাব্য প্রার্থীর পক্ষে দলীয় টিকিট নিশ্চিত করার জন্য লবিস্টও নিয়োগ করেছেন একাধিক প্রার্থী। আবার অনেকেই নিজের মনোনয়ন নিশ্চিত করতে একাধিক ব্যক্তিকে ‘ড্যামি প্রার্থী’ বানিয়েছেন বলেও সূত্রে জানা গেছে।
আওয়ামীলীগ দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের অভিমত, দলীয় একক প্রার্থী নির্ধারণে দলের একমাত্র অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহর মতামতকেই প্রাধান্য দেবেন তারা। প্রার্থী নির্ধারণে কোন ভুল সিদ্ধান্তে দল ক্ষতির সম্মুখীন হলে তার দায়ভার তাকেই নিতে হবে। পাশপাশি প্রতিপক্ষ দল বিএনপি প্রার্থীর কাছে পরাজয়ও অসম্ভব নয়।
আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান পদে প্রার্থীতার কথা শোনা যাচ্ছে বর্তমান উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, সাবেক আহŸায়ক সদস্য ও গত উপজেলা পরিষদ নির্বাচনে দল সমার্থত প্রার্থী রুস্তুম সেরনিয়াবাত, গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান ও সাবেক আহŸায়ক সদস্য গিয়াস খান, দলের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, আওয়ামী আইনজীবি পরিষদ সুপ্রিম কোর্ট শাখার সহ-সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সদস্য ও হাসানাত পরিবারের ঘনিষ্টজন হিসেবে পরিচিত এ্যাড. রনজিৎ সমদ্দার, দলের বর্তমান সাধারণ সম্পাদক, বাকাল ইউপি সাবেক চেয়ারম্যান ও আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, বর্তমান ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক জসীম সরদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সোয়েব ইমতিয়াজ লিমন।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতার কথা জানিয়েছেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, ছাত্রলীগ যুগ্ন সম্পাদক শহীদ পাইকসহ আরও অনেকে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতার কথা জানিয়েছেন উপজেলা মহিলা লীগ আহŸায়ক ও সাবেক ইউপি সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ারসহ দু’তিনজন মহিলা নেত্রী।
আগৈলঝাড়ায় সরকারী জায়গার গাছ কাটার অভিযোগে মামলা দায়ের ও যুবদল নেতা গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় অবৈধভাবে সরকারের প্রাণীসম্পদ বিভাগের জমির গাছ কেটে নেয়ার অভিযোগে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। কাটা গাছ জব্দ করেছে প্রশাসন।
প্রশাসনসূত্রে জানা গেছে, উপজেলার গৈলায় অবস্থিত উপজেলা কৃত্রিম পশু প্রজনন কেন্দ্রের জায়গা থেকে গৈলা ইউনিয়ন যুবদল সভাপতি জসীম মোল্লা শনিবার অবৈধভাবে অর্ধ লক্ষাধিক টাকার গাছ কেটে নেয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার খবর পেয়ে ওই কাটা গাছ জব্দ করেন। এঘটনায় পুলিশ জসীম মোল্লাকে দুপুরে গ্রেফতার করে। গৈলা ভুমি অফিস কর্মকতা মনির মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। যার নং-৩ (১৫-০২-২০১৪)। রোববার সকালে যুবদল নেতাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। জসীমের বিরুদ্ধে এর আগেও ওই সরকারী সম্পত্তি থেকে কয়েক লাখ টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ রয়েছে। আরও অভিযোগ রয়েছে, প্রশাসনের স্থানীয় শীর্ষ পর্যায়ের দু’একজন অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে জসীম অবৈধভাবে গাছ কাটা অব্যাহত রাখে। সে সময় অজ্ঞাত কারণে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ রয়েছে।
গৌরনদীতে সাংবাদিকের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলায় আগৈলঝাড়া প্রেসক্লাবের নিন্দা
প্রকাশিত সংবাদের জের ধরে শনিবার দুপুরে গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের গৌরনদী প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনিরের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতরভাবে আহত করেছে ছাত্রলীগ নেতা ও যুবলীগ ক্যাডাররা। গুরুতর আহত অবস্থায় মনিরকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় হামলাকারীরা গৌরনদী বাসস্ট্যান্ডে মনিরের নির্মাণাধীন একটি দোকানে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করেছে।
আহত সাংবাদিক খোন্দকার মনিরুজ্জামান মনির জানান, গৌরনদী বাসস্ট্যান্ডে তার নিজস্ব একটি দোকানে বসে তিনি দুই শ্রমিক দিয়ে নির্মাণ কাজ করাচ্ছিলেন। এসময় সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভুঁইয়ার নেতৃত্বে ৭-৮জন যুবলীগ ক্যাডার লাঠিসোটা নিয়ে মনিরের ওপর হামলা চালায়। তাদের হামলায় নির্মাণ শ্রমিক সরোয়ারও আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় মনিরকে গৌরনদী হাসপাতালে ভর্তি করে।
হামলার ঘটনা শোনার পরপরই তাকে দেখতে হাসপাতালে ছুটে যান বরিশাল জেলা আ’লীগ সভাপতি, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, অগ্রণী ব্যাংকের পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. শাহআলম খান, গৌরনদীর পৌর মেয়র মো. হারিছুর রহমান হারিছ। আবুল হাসানাত আব্দূল্লাহ এঘটনায় তীব্র নিন্দা জানান এবং তিনি হামলাকারীদের দ্রæত গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। তিনি মনিরের চিকিৎসার জন্য দায়িত্ব নেন।
অপরদিকে ঘটনার নিন্দা জানিয়ে রোববার বিকেলে আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ওয়াসিম ভূইয়া সেলিম, সাধারণ সম্পাদক কেএম আজাদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী সানি, সাংগঠনিক সম্পাদক এসএম শামীম, নির্বাহী সদস্য তপন বসু প্রমুখ। সভায় বক্তারা হামলাকারীদের দ্রæত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শনিবার রাতে ১০জনকে আসামী করে সাংবাদিক মনির বাদী হয়ে গৌরনদী থানায় মামলা দায়ের করলে পুলিশ একজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।




