শ্যামলবাংলা ডেস্ক : উপজেলা নির্বাচনের কারণে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা দু’দিন পিছিয়ে ৩ এপ্রিল’থেকে শুরু হচ্ছে। ১৭ ফেব্র“য়ারী সোমবার সন্ধ্যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান ওই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ৫ বছরে ধরেই এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল শুরু হলেও এবার দু’দিন পিছিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের অনুরোধে এ বছর এইচএসসি ও সমামানের পরীক্ষাসূচিতে এই পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পঞ্চম ধাপে ৩১ মার্চ ৬৫ উপজেলায় ভোট হবে।




