ads

বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ জুলাই টিভিতে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৩, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ

প্রথম ৪ সিজনের ধারাবাহিক সাফল্যের পর ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে। গেল ঈদুল আজহার রাতে একসঙ্গে ৮ এপিসোড প্রচার দিয়ে শুরু হয়েছে নতুন সিজনের যাত্রা। বঙ্গ অ্যাপে ৪০ টাকায় সাবস্ক্রাইব করে প্রথম ৮ পর্ব দেখতে পেরেছেন দর্শকেরা। তবে যারা এখনও টাকা খরচ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখতে পারেননি তাদের জন্য টিভি পর্দায় দেখারও সুযোগ করে দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।
আগামী ১০ জুলাই থেকে টিভি পর্দায় দেখা যাবে বর্তমান সময়ের বহুল আলোচিত এই জনপ্রিয় সিরিজটি। ২ জুলাই বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, আগামী ১০ জুলাই থেকে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে দর্শকরা ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ উপভোগ করতে পারবেন। ১২০ পর্বের এ ধারাবাহিকের প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট করে।

Shamol Bangla Ads

এছাড়া প্রচারের দিন ভোর রাত ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে নাটকটি দ্বিতীয়বার পুনঃপ্রচার করবে চ্যানেল আই। প্রতিবারের মতো এবারও ব্যাচেলর পয়েন্ট-৫-এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, শিমুল শর্মা, লামিমা লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্যদিয়ে শেষ হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’। তারই ধারাবাহিকতায় এবার এল সিরিজটির পঞ্চম কিস্তি। এবারের সিজনে থাকছে মোট ১২০টি পর্ব।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!