আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ লাল হালদার (৪৯) শিক্ষা সফরে খুলনায় গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শুক্রবার রাতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে রেখে গেছেন। শুক্রবার রাতেই ধর্মীয় অনুষ্ঠান শেষে উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামে নিজবাড়িতে শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রয়াত গৌরাঙ্গ লাল হালদার উপজেলার মোল্লাপাড়া গ্রামের প্রয়াত শিক্ষক মঙ্গল চন্দ্র হালদারের ২য় পুত্র। তার স্ত্রী সুভাষিনী সরকার উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। গৌরাঙ্গ লাল হালদারের অকাল মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গতকাল শনিবার উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়। কর্মরত রাজিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

শোক : মঙ্গল চন্দ্র শীল
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, : বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র শীলের পিতা মঙ্গল চন্দ্র শীল (১২৮) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার রাতে নিজবাড়িতে মারা যায়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। শুক্রবার সকালে ধর্মীয় অনুষ্ঠান শেষে উপজেলার বাকাল গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

অপূর্ব লাল সরকার
প্রতিনিধি,




