আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা স্লুইজগেট স্পটে বেড়িবাঁধের স্লোপ থেকে বেশকয়েকটি গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। সামাজিক বনায়নের সৃজিত এ গাছগুলো গতকাল কাটা হয়েছে। কেটে ফেলা গাছ গুলো মধ্যে ১ টিরেন্টি ও ২ টি চাম্বল গাছ রয়েছে।
ঘটনাস্থলে গিয়ে আমতলী বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. হাই সেলিম ৩ টি কাটা গাছের আংশিক জব্ধ করেছেন। বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।




