ads

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলীতে সড়ক দূর্ঘটনা আহত -৭

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০১৪ ৬:৪২ অপরাহ্ণ
আমতলীতে সড়ক দূর্ঘটনা আহত -৭

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে আমতলী-পটুয়াখালী মহা সড়কের ঘটখালী পয়েন্টে টমটম উল্টে ৭ জন আহত হয়েছে। আহত তিন জনকে সংকটজনক অবস্থায় বরিশাল ও পটুয়াখলী হাসপাতালে পাঠানো হয়েছে।
জানাগেছে, সকাল আনুমানিক ১০ টার দিকে টেপুরা থেকে যাত্রী নিয়ে একটি টমটম মির্জাগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। টমটমটি ঘটখালী ও আমড়াগাছিয়ার মধ্যস্থানে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় উল্টে পরে। এতে ৭ জন আহত হয়েছে। আহতদের আমতলী হাসপাতালে আনার পরে মোঃ ফিরোজ (২৮), মোঃ মোয়াজ্জেম হোসেন (৫৫), ফাহিমাকে (৩৫) পটুয়াখালী জেনারেল হাসপাতালে ও বরিশাল শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলীতে হাম-রুবেলা কর্মসুচী শতভাগ সফল

Shamol Bangla Ads

আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী ও তালতলী উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় হাম-রুবেলা কর্মসুচীর লক্ষ্য মাত্রার শতভাগ অর্জিত হয়েছে।
বৃহস্পতিবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক পর্যালোচনা সভায় এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ একরামুল কবির। তিনি জানান এ দু’ উপজেলায় ৯৮ হাজার ৩৭১ জন শিশু কিশোরকে হাম- রুবেলা কর্মসুচীর আওতায় আনা হয়েছে। ইতি মধ্যে লক্ষ মাত্রার শতভাগ  অর্জিত হয়েছে।

আমতলীতে বিশ্ব বেতার দিবস পালিত

Shamol Bangla Ads

আমতলী (বরগুনা) প্রতিনিধি :  বরগুনার আমতলীতে বৃহস্পতিবার সকালে বরগুনার আমতলীতে বিশ্ব বেতার দিবস উপলক্ষে কৃষি রেডিও এফ.এম. ৯৮.৮ এর উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালি শেষে কৃষি রেডিও ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও র‌্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী মোঃ আবদুল­াহ, কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধি নাহিদ বিন রফিক এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, আমতলী প্রেস ক্লাবের সভাপতি ও কৃষি রেডিও’র সংবাদ সমন্বয়কারী মোঃ রেজাউল করিম। বক্তব্য রাখেনঃ প্রেস ক্লাবের সহ-সভাপতি এম.সাঈদ খোকন,সাধারণ সম্পাদক এস.এম.নাসির মাহামুদ, কৃষি রেডিও’র অনুষ্ঠান প্রযোজক শামীম মৃধা, সিনিয়র সংবাদদাতা শাহানাজ পারভীন প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!