ads

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৩, ২০১৪ ৬:১৩ অপরাহ্ণ

Road_Accident-254কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে শহরের হরিশংকরপুর ও দবির মোল¬া গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা ডিগ্রি কলেজের এইচ এসসি ২য় বর্ষের ছাত্রী শামীমা আক্তার বর্ণা (১৮) ও ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকার বৃদ্ধা রমেছা বেগম (৮৫)।

Shamol Bangla Ads

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কলেজ ছাত্রী শামীমা আক্তার বর্ণা কুষ্টিয়া শহর থেকে কেনা-কাটা শেষে তার মামা মিঠুর সাথে মটর সাইকেল যোগে নিজ বাড়ীতে ফিরছিলেন। এসময় শহরের হরিশংকরপুর এলাকায় পৌছলে পেছন দিক থেকে আসা একটি দ্রুত গতির তুলা ভর্তি ট্রাক তাকে চাপা দিলে বর্ণা ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে শহরতলীর দবির মোল¬া রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় রমেছা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Need Ads
error: কপি হবে না!