ঝালকাঠি প্রতিনিধি : টেলিভিশন সাংবাদিক সমিতি ঝালকাঠি এর উদ্যোগে সাগর রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে মঙ্গলবার সকাল ৯ টায় সংগঠনের কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠান ব্যানারসহ অংশ গ্রহন করেন। মূখে কালো কাপড় বেধে সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেয়। সমাবেশে সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতারা সাগর রুনির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবী জানান। এ সময় বক্তব্য রাখেন,টেলিভিশন সাংবাদিক সমিতির ঝালকাঠি আহ্ব্বায়ক শ্যামল সরকার,সম্পাদক কাজী খলিলুর রহমান,হেমায়েত উদ্দিন হিমু,দুলাল সাহা,কাজী সফিকুল ইসলাম,আবু সায়িদ খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী,গোলাম সায়িদ খান,জিয়াউল হাসান পলাশ,আজমির হোসেন তালুকদার,খলিলুর রহমান মৃধা প্রমূখ।




