ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিঘলিয়ায় পরিত্যক্ত অবস্থায় দু’টি হ্যান্ডগ্রেনেড উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১০, ২০১৪ ৯:০৮ অপরাহ্ণ

digholiaphoto-10-02-14দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার দিঘলিয়ায় দুটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ। ১০ ফেব্রুয়ারী সোমবার বিকেলে উপজেলার দেয়াড়া গ্রাম থেকে ওই গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, উপজেলা দেয়াড়া গ্রামের মধ্যপাড়া মসজিদের পার্শ্ববর্তী খোলা জায়গা থেকে সোমবার বিকাল ৪ টায় শিশুরা খেলা করার সময় একটি গাছের গোড়ায় একটি প্লেটের অংশ দেখতে পেয়ে মাটি খুড়ে প্লেটটি উঠালে মাটির তৈরী একটি পাতিলে বোমা সাদৃশ্য বস্তু দেখে শিশুরা বোমা বোমা বলে হৈচৈ করতে থাকে। এ সময় স্থানীয়রা এসে পুলিশকে খবর দিলে পুলিশ গ্রেনেড দুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেন জানান, একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় এ গ্রেনেড ব্যবহৃত হতো। এর মধ্যে একটি গ্রেনেড দিয়ে ঐ সময় বিভিন্ন ব্রীজ কালভার্ট ধ্বংস করার কাজে মুক্তিযোদ্ধারা ব্যবহার করত। গ্রেনেড দুটি উদ্ধরের সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) কাদের বেগ গ্রেনেড দুটি দেখতে আসেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!