ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শোক : এডভোকেট নজরুল ইসলাম ভূঞা (এপিপি)

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০১৪ ৮:০২ অপরাহ্ণ

DEBIDWAR PIC  _ SHOK SONGBAD- ADVOCATE NAJRUL ISLAM BHOYAN A.P.P.- 10.02.14..jpgদেবিদ্বার (কুমিল­া) প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মরহুম সুলতান আহম্মেদ ভূঞার বড় ছেলে ৮নং জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ’র সাবেক চেয়ারম্যান কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট নজরুল ইসলাম ভূঞা (এপিপি) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। রবিবার রাতে হঠাৎ বুকে ব্যাথা দেখা দিলে তাকে কুমিল্লা মুন হাসপাতালে ভর্তী করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সোয়া ৩টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ২পুত্র, ১কণ্যা, বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। সকাল ১১টায় কুমিল্লা জজকোর্ট প্রাঙ্গনে প্রথম জানাযা শেষে বিকেল ৫টায় নিজ গ্রাম হোসেনপুর দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের নামাজে জানাযায় রাজনীতিক, আইনজীবী, চিকিৎসক, শিক্ষকসহ বিভিন্ন পেশার বিপুলসংখ্যক লোকজন অংশ গ্রহন করেন।
মরহুম এডভোকেট নজরুল ইসলাম ভূঞা (এপিপি)’র মৃত্যুতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ মোঃ)’র সভাপতি, মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য, কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনী এলাকার সাবেক সাংসদ অধ্যাপক মোজাফ্ফর আহমেদ, কুমিল্লা-৪ (দেবীদ্বার) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা, আ’লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনী এলাকার সাবেক সাংসদ ও উপ-মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মূন্সী, কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনী এলাকার বর্তমান সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এডভোকেট নাজমা বেগম প্রমূখ ব্যাক্তিবর্গ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Need Ads
error: কপি হবে না!