ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১০, ২০১৪ ৭:৪২ অপরাহ্ণ

RAB Picকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়ায় র‌্যাব-১২ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ আকমল হোসেন (৪৫) ও রকিবুল ইসলাম মিঠু নামে দুই ফেনসিডিল ব্যবসায়কে আটক করেছে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়। আটককৃত আকমল হোসেন সদর উপজেলার বটতৈল টাকিমারা এলাকার ইয়াকুব আলীর ছেলে ও মিঠু কুমারগাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।

Shamol Bangla Ads

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব‐১২, সিপিসি‐১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি আভিযানিক দল জানতে পারে কুমারগাড়ার একরাম আলীর দোকানের সামনে ফেনসিডিলসহ দুই ব্যবসায়ী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আকমল হোসেনের হাতে থাকা একটি বাজার করা প্লাষ্টিকের ব্যাগে রাখা ২২ বোতল এবং রকিবুল ইসলামের মিঠু এর হাতে থাকা একটি বাজার করা প্লাটিকের ব্যাগে রাখা ১৮ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে।
কুষ্টিয়া পৌরসভার কর্মচারী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

জেলা জাসদের এক নেতার হাতে কুষ্টিয়া পৌরসভার এক কর্মচারী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে কর্মবিরতি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। সেই সাথে ২৪ ঘন্টার মধ্যে বিচার না পেলে কঠোর কর্মসূচী পালন করবে কর্মকর্তা-কর্মচারী। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার প্রধান ফটকের সামনে এঘটনা ঘটে।
পৌরসভা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরে অবৈধ রিকশা ভ্যানের নিবন্ধন করার জন্য পৌরসভার প্রধান ফটকের সামনে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা তল­াশী চৌকি বসায়। এসময় ওই সড়কে অবৈধ রিকশা ভ্যান আটক করে তাদের নিবন্ধন করার জন্য পৌরসভায় ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ওই সড়কে রিকশাযোগে জেলা জাসদদের যুগ্ম-সম্পাদক জিল­ুর রহমানের স্ত্রীসহ ছোট মেয়ে যাচ্ছিলো। পৌরসভার এমএলএসএস রাসেলসহ পৌরসভার লোকজন ওই রিকশা অবৈধ হিসাবে আটক করে। পরে পৌরসভার অপর এক কর্মকর্তা জিল­ুর রহমানের স্ত্রীকে চিনতে পেরে রিকশা ছেড়ে দেন।
এর কিছুক্ষণ পরই জিল­ুর রহমান ঘটনাস্থলে গিয়ে রাসেলকে চড় থাপ্পড় ও ঘুষি মারে। এসময় পৌরসভার অন্যান্যরা গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন, ঘটনার প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে পৌরসভার স্থায়ী ১৪৬জন ও অস্থায়ী তিনশসহ মোট ৪৪৬ জন কর্মকর্তা-কর্মচারী কর্মবিরত পালন করছে।
জেলা জাসদদের যুগ্ম সম্পাদক জানান, ওই কর্মচারীকে মারধর করা হয়নি। তবে তার সাথে কথা কাটা হয়েছে। তার জন্য আমি লজ্জিত ও দুঃখ প্রকাশ করছি।
উলে­খ্য এর আগেও ওই জাসদ নেতার বিরুদ্ধে জেলা প্রশাসনের এক ম্যাজিষ্ট্রেটকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মারধর করার অভিযোগ রয়েছে। এছাড়া গত বছরে কুষ্টিয়া পানি উন্নয়নবোর্ডের এক উপসহকারি প্রকৌশলীকে মারধরের অভিযোগে দ্রুতবিচার আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হন জিল¬ুর রহমান।
এদিকে এ ব্যাপারে বিকেল সাড়ে তিনটায় পৌরসভার ম.আ রহিম মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে কুষ্টিয়া পৌরসভা এমপ্লয়িজ ইউনিয়ন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুষ্টিয়া পৌরসভা এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকরামূল হক। কুষ্টিয়া পৌরসভা এমপ্লয়িজ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আমান উল­াহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, সচিব কামাল উদ্দিন, সহকারী প্রকৌশলী ওয়াহিদুর রহমান, ম.ম. মনিরউজ্জামান, নগর পরিকল্পনাবীদ রানভীর আহমেদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, এঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। আর এ এজাহারের ভিত্তিতে জিল­ুর রহমানকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান। তা নাহলে কঠিন থেকে কঠিনতম আন্দোলনের কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবে তারা।

Need Ads
error: কপি হবে না!