ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় সংঘর্ষে আহত ৩ : আটক ১

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১০, ২০১৪ ১১:২৯ পূর্বাহ্ণ

CoxsBazar_District_Map_Bangladesh-127পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়ায় জমি দখল বেদখলকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। এঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে পুলিশ । ৯ ফেব্রুয়ারী সকাল ১০টায় উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী এলাকার জমির বিরোধ নিয়ে মৃত জাফর আহম্মদের ছেলে নুরুল কবির গং এর সাথে একই এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে আব্দু রশিদ গং এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় আহতরা হলো কবির আহম্মদ, রশিদ আহম্মদ, ছৈয়দ আহম্মদ। এ ব্যাপারে আহত নুরুল কবিরের পুত্র জাবের আহম্মদ বাদী হয়ে আহম্মদ কবির, আব্দু রশিদ সহ ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫ জনকে আসামী করে পেকুয়া থানায় মামলা দায়ের করে। থানায় মামলা রেকর্ড করার পর এ ঘটনার সাথে জড়িত আফজল রহমানের ছেলে নজির আহম্মদকে পেকুয়া থানার এস আই আনোয়ার হোসেন টইটং এলাকা থেকে আটক করে। এ প্রসঙ্গে জানতে এস আই আনোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

Shamol Bangla Ads

পেকুয়ায় অপহরণকৃত এক শিশু উদ্ধার

পেকুয়ায় অপহরণকৃত এক শিশু উদ্ধার করছে পুলিশ। জানা যায়, ৭ ফেব্রুয়ারী চকরিয়া উপজেলার বহদ্দারকাটা পূর্ব ষ্টেশন এলাকার ওসমান গণির ছেলে মো: ওবাইদুল ইসলাম (৫) বাড়ির সামনে রার্স্তায় খেলা করার সময় অপহরণ হয়। অপহৃত শিশুর মা মনোয়ারা বেগম বলেন পরে খোজাখুজি শুরু করে মাইকিং করে একটি মোবাইল নাম্বার প্রচার করা হলে অজ্ঞাত পরিচয়ধারী শিশুর খবর পেয়েছে বলে তাদের কাছ থেকে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। অপহৃত শিশুর পরিবার সূত্রে জানা যাযা সুতাচুড়া এলাকার ইলিয়াছ, রাশেদ, হেলাল, নাজেম উদ্দিন, বেলাল সহ আরো কয়েকজন মিলে শিশুটি অপহরণ পেকুয়া উপজেলার উজানটিয়া সুতাচুড়া এলাকার একটি পরিত্যক্ত ঘরে বন্ধি করে রাখে। । পরে তারা পেকুয়া থানা পুলিশ কে বিষয়টি অবগত করলে পেকুয়া থানার এস আই মকবুলের নেতৃত্বে একদল এলাকায় অভিযান চালিয়ে ৮ ফেব্রæয়ারী দিবাগত রাত দেড়টার দিকে শিশুটি উদ্ধার করে থানায় নিয়ে এসে পিতা মাতার কাছে তুলে দেয়। এসময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে জানতে এস আই মকবুলের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি শিশুটি উদ্ধার করছি কিন্তু কাউকে আটক করতে পারিনি। সচেতন মহলের ধারণা পুলিশ সংঘবদ্ধ একটি অপহরণ চক্রের হাত থেকে শিশুটিকে উদ্ধার করলেও অপহরণকারীদের বিরুদ্ধে রহস্যজনক কারণে এতবড় একটি ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি।

Shamol Bangla Ads

পেকুয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজুর নির্বাচনী গণসংযোগ ও পথ সভা

বিগত ৫ বছর জনগনের স্বার্থে দায়িত্ব পালন করেছি। গরীব দূখী মেহনতী মানুষের সেবা করেছি সময়ে অসময়ে তাদের পাশে গিয়ে দাড়িয়েছি। নতুনভাবে ভোট প্রার্থন করতে আসিনি দোয়া চাইতে এসেছি ইনশাল্লাহ পূণরায় আপনাদের দায়িত্ব নেয়ার সুযোগ হলে বিগত দিনের মতো পাশে থেকে উন্নয়নের ধারা বাহিকতা অব্যাহত রাখবো। পেকুয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজু গনসংযোগকালে উপরোক্ত কথা গুলো বলেন। ৯ ফেব্রæয়ারী পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম জোন এলাকার সিরাদিয়া, মগকাটা মইয়্যাদিয়া, গোয়াখালী ভোলাইয়াঘোনা, ফতেহ আলী মাতবর পাড়া, পাকিস্তান পাড়া এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজু দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করে সর্বস্থরের লোকজনের সাথে কৌশল বিনিময় করেন। এসময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজুর সাথে দলীয় নেতাদের মধ্যে ছিলেন,উপজেলা শ্রমিকদলের সভাপতি মুজিবুল হক চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো.ইউসুফ রুবেল, সা.সম্পাদক কামরান জাদিদ মুকুট, পশ্চিম জোন বি.এন.পির সভাপতি ও পেকুয়া সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আজাদ, সা.সম্পাদক মঞ্জুর আলম, সাংগঠনিক সম্পাদক আবদুল মোনাফ,উপজেলা শ্রমিকদলের সি.সহ সভাপতি হারুন অর রশিদ, পশ্চিম জোন যুবদলের সভাপতি জযনাল আবেদী, সম্পাদক ইমরুল হাসান ইমু, সাংগঠনিক সম্পাদক জাফর আলম, পশ্চিম জোন ছাত্রদলের সভাপতি মো.মানিক এম.ইউপি, শ্রমিকদলের রশিদ আহমদ সহ স্থানীয় বি.এন.পি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাত ৮ টার দিকে বারবাকিয়া মৌলভী বাজারে ব্যাপক গণসংযোগ করেন। এসময় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক টইটং ইউনিয়ন চেয়ারম্যান মোসলেম উদ্দিন, বারবাকিয়া ইউনিয়ন বি.এন.পির সভাপতি মাষ্টার ইউনুচ এম.্ইউপি, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ এম.ইউপি, সাংগঠনিক সম্পাদক মো.আলম এম্.ইউপি, যুবদলের সভাপতি হেলাল উদ্দিন এম.ইউপি, সি.সহ সভাপতি নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক মো.ইলিয়াছ, নজরুল ইসলাম মিয়া, বেলাল,মোস্তাফিজ, ইসহাক, ছাত্রদলের আবদুল করিম,নেজাম, বায়তুল মোকাদ্দেছ প্রমুখ নেতৃবৃৃৃন্দ সহ দুইশতাধি স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!