ads

রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৈয়দপুরে হুইপ শওকত চৌধুরীকে সংবর্ধনা প্রদান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৯, ২০১৪ ১২:৪১ অপরাহ্ণ

Sangbardhanaএম. এ করিম মিষ্টার, নীলফামারী : দশম জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার বেসরকারি কলেজ সমূহের শিক্ষক ও কর্মচারিদের পক্ষ তেকে স্থানীয় রেলওয়ে অফিসার্স ক্লাবে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা আয়োজক কমিটির আহবায়ক ও সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আমিনুর রহমান, অধ্যক্ষ ক্ষিতিশ চন্দ্র রায়, অধ্যক্ষ মোখলেছুর রহমান, সহকারি অধ্যাপক শাখাওয়াৎ হোসেন, অধ্যক্ষ আব্দুল আজিজ, অধ্যক্ষ রেয়াজুল আলম, অধ্যক্ষ কাজী মো. মাসুম, অধ্যক্ষ হাবিবুর রহমান, অধ্যক্ষ ফজলার রহমান, অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, অধ্যক্ষ আসাদুজ্জামান, প্রভাষক শওকত হায়াত শাহ প্রমুখ। এর আগে কলেজগুলোর পক্ষ থেকে অধ্যক্ষরা ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন। পরে হুইপকে উদ্দেশ্য করে লেখা মানপত্র পাঠ করেন সৈয়দপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক সাবিনা সালাম এবং একই মহাবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষিকা মেহের নিগার বানু সংগীত পরিবেশন করেন। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি শওকত চৌধুরীকে একটি ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক রফিকুল ইসলাম ও লোকমান হাকিম।

Shamol Bangla Ads

 

নীলফামারীর ডোমারে মিনিবাস ও অটো রিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

Shamol Bangla Ads

নীলফামারীর ডোমারে যাত্রী উঠাকে কেন্দ্র করে মিনিবাস ও অটো রিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয় পক্ষের দুই শ্রমিক আহত হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার পর ডোমারে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। শনিবার দুপুরে ডোমার বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, যাত্রী উঠাকে কেন্দ্র করে অটো রিকশা ও মিনিবাস শ্রমিকদের মাঝে প্রথমে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে তা এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। এ সংঘর্ষে মিনিবাসের হেলপার মইনুল হক ও অটো রিকশা শ্রমিক নেতা নূরুল আমিন বাবলু আহত হয়। তাদেরকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নীলফামারীতে এসএসসিতে পরীক্ষার্থী ১৭ হাজারেরও বেশি

আজ রবিবার থেকে নীলফামারীসহ সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় নীলফামারী জেলার ১৭ হাজার ১৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে এসএসসিতে ১২ হাজার ৭৪২ জন, দাখিলে ২ হাজার ৮০১ জন, ভোকেশনালে ২ হাজার ৮০১ এবং দাখিল ভোকেশলে ১৪৩ জন পরীক্ষার্থী রয়েছে। জেলা প্রশাসকের শিক্ষা শাখা সূত্র জানায়, এসএসসিতে ২০টি, দাখিলে ৬টি, এসএসসি ভোকেশনালে ৬টি এবং দাখিল ভোকেশনাল ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রসঙ্গত গেল বছর এসএসসি ও সমমান পরীক্ষায় নীলফামারী জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ হাজার ৯৯৬ জন। নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম রফিকুন্নবী জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্ততি গ্রহণ করা হয়েছে। নকল মুক্ত পরিবেশ এবং পরীক্ষা কেন্দ্রের আশেপাশে আইন-শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

নীলফামারীতে মিডিয়া কর্ণারের বর্ষপূর্তিতে শীতবস্ত্র বিতরণ

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে শনিবার দুপুরে সাংবাদিক সংগঠন মিডিয়া কর্ণারের ১ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি সার্কেল সাজেদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদার রহমান, সাপ্তাহিক নীলফামারী চিত্র’র প্রকাশক ও সম্পাদক মকছুদ আলম। মিডিয়া কর্ণার ও নীলফামারী চিত্রের আয়োজনে প্রায় ২ শতাধিক অসহায় দুস্থ শীতার্তদের কম্বল, জ্যাকেট ও কোট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আব্দুল মান্নান।

Need Ads
error: কপি হবে না!