ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্বধলায় উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ থেকে একাধিক ও বিএনপি থেকে একক প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০১৪ ৭:০৪ অপরাহ্ণ

Purbadhala ----- 01পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন রবিবার নেত্রকোনার পূর্বধলায় উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Shamol Bangla Ads

এদের মধ্যে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হিসেবে উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম সুজন ও দলের বিদ্রোহী গ্রুপ থেকে আওয়ামীলীগ নেতা এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ আলম টিপু ও আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চন্দন কুমার কুন্ডু রায় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অপর দিকে বিএনপি থেকে দলীয় ভাবে এক মাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সাইদুর রহমান তালুকদার।
Purbadhala ----- 02ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ও বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন নুরুল হক, আব্দুর রাজ্জাক সরকার, ফারুক আহমেদ, আর্শাদ মিয়া, খান মোহাম্মদ, মোজাম্মেল হক, এমদাদ হোসেন খোকন, ফজলুল হক করিম, শেখ রাজু আহমেদ, রফিকুল ইসলাম, শফিউল আলম মাসুম ও ইউনুছ আলী শেখ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিযেছেন উপজেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী খাদিজা আক্তার ও আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনে আরা বেগম লুৎফা। আ’লীগ থেকে বিদ্রোহী গ্রুপের  সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিমা আক্তার খাতুন।
এ উপজেলায় ২৭ ফেব্রæয়ারি ভোট গ্রহনের আগে ৪ ফেব্রæয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহার ১১ ফেব্রæয়ারি। উপজেলার ১১টি ইউনিয়নের ৯৭হাজার ৪শত ৫জন পুরুষ ও ৯৫ হাজার ১শত ৭জন মহিলা ভোটার রয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!