ads

শনিবার , ১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন নির্বাচন নিয়ে ধুম্রজাল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১, ২০১৪ ৩:২৫ অপরাহ্ণ

Satkhira-map2কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : বেনাপোল কাষ্টমস সিএন্ডএফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৩ নিয়ে শুরু হয়েছে নানা ধুম্রজাল। দেশের জাতীয় নির্বাচন, হরতাল, অবরোধ এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারন দেখিয়ে নির্বাচন কমিশনার গত ২৮ শে ডিসেম্বর-১৩ নির্বাচনের তারিখ একতরফা ভাবে স্থগিত করেন। যার কারনে নির্বাচন বার বার পিছিয়ে যাওয়াতে প্রায় সাড়ে সাতশ’ সম্মানিত ভোটারের মাঝে সন্দেহের দানা বেঁধেছে। সুত্রমতে, কার্যকরী পরিষদের মেয়াদ শেষ হওয়ার ৬ মাস পার হওয়ার পরও নির্বাচন নিয়ে নানা জটিলতা সৃষ্টি করছে কার্যকরী পরিষদ। কার্যকরী পরিষদের জটিলতা সৃষ্টির কারনে এমনটি সৃষ্টি হচ্ছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার বাবু দিলীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, আমি নির্বাচন কমিশনার হলেও কার্যকরী পরিষদের মতামতের বাহিরে কিছুই করতে পারছি না।

Shamol Bangla Ads

এ ব্যাপারে বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি সামছুর রহমান ও সাধারন সম্পাদক এমদাদুল হক লতা সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তারা অনিহা প্রকাশ করছে। যদিও দেশের বর্তমান পরিস্থিতি নির্বাচন করার জন্য উপযোগী।
এ বিষয়ে সাধারন সম্পাদকের কাছে নির্বাচনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, অচিরেই নির্বাচনের তারিখ ষোষনা করা হবে। যদিও তারিখ ঘোষনার ব্যাপারটি নির্বাচন কমিশনারের দায়িত্ব। কয়েক বছর এই এসোসিয়েশনের নির্বাচন না হওয়ায় বেনাপোল, যশোর, খুলনা, ঢাকা ও চট্রগ্রামের সন্মানিত ভোটাররা খুবই অসস্তুষ্ট । তারা ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হওয়ার কারনেই এবার তারা দেখতে চাই সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন। দেশের জাতীয় নির্বাচন, হরতাল, অবরোধ এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারন দেখিয়ে নির্বাচন কমিশনার গত ২৮ শে ডিসেম্বর-১৩ নির্বাচনের তারিখ পরিকল্পিত ভাবে কার্য পরিষদের চাপের মুখে কোন আলোচনা ছাড়াই নির্বাচন সাময়িক বন্ধ ঘোষনা করেন এবং বলেন পরবর্তিতে নির্বাচনের তারিখ ঘোষনা করা হবে। কিন্তু দীর্ঘদিন পার হলেও এখনো পর্যন্ত পুনরায় নির্বাচনের দিন দেয়ার কোন উদ্যোগ নেই নির্বাচন কমিশনারের। যার ফলে সাধারণ সদস্যদের মধ্যে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। আদৌ কি নির্বাচন হবে ? না প্রভাব খাটিয়ে আবারো নির্বাহী পরিষদের দায়িত্বে থাকবে বর্তমান কমিটি। এবার নির্বাচনে দুটি প্যানেল সজন-সবুজ এবং সামসুর রহমান-লতা প্যানেল প্রতিদ্বন্দিতা করছে।

কলারোয়া সীমান্তে ফেনসিডিলসহ মালামাল উদ্ধার

Shamol Bangla Ads

কলারোয়া সীমান্তে ফেনসিডিলসহ বিভিন্ন ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাতে সীমান্তবর্তী এলাকা থেকে এগুলো উদ্ধার হলেও এসময় কেউ আটক হয়নি। বিজিবি সূত্র জানায়, মাদরা বিওপির বিজিবি সদস্যরা উত্তর ভাদিয়ালী থেকে ১৫০ বোতল ফেনসিডিল এবং কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা কেঁড়াগাছি থেকে ৯২৫ কেজি ইউরিয়া সার ও ১৫০ কেজি বিট লবন উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৯০হাজার ৬’শ ২৫টাকা।
কলারোয়ার কেঁড়াগাছির বিশিষ্ট সমাজসেবক খোদা বকস হাজরার ইন্তেকাল

কলারোয়ার ৫নং কেঁড়াগাছির বিশিষ্ট সমাজসেবক খোদা বকস হাজরা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। বৃহষ্পতিবার দিবাগত রাত ২টার দিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে কেঁড়াগাছির চারাবাড়ি এলাকার নিজবাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ৩মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা জানাজা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কলারোয়ার রামভদ্রপুরের বিশিষ্ট সমাজসেবক শওকত আলী মোল্যার ইন্তেকাল

কলারোয়ার ৭নং চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুরের বিশিষ্ট সমাজসেবক শওকত আলী মোল্যা (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্ন…রাজিউন)। বৃহষ্পতিবার সন্ধ্যার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে রামভদ্রপুরের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ছেলে ও ৫মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি রামভদ্রপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মাস্টার আ. লতিফের পিতা। শুক্রবার বাদজুম্মা নাজাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অন্যদের মধ্যে অংশ নেন উপজেলা বিএনপির সহ.সভাপতি প্রাক্তন ইউপি চেয়ারম্যান হাসান আজিজ আহম্মেদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মগু, উপজেলা কৃষকলীগের আহবায়ক সাংবাদিক হাসান মাসুদ পলাশ, আ’লীগ নেতা মাস্টার আ.ওদুদ, বিএনপি নেতা মোখলেছুর রহমান মুকুল প্রমুখ। জানাজা নামাজ পরিচালনা করেন মাও.আক্তার ফারুক।
দৈনিক দৃষ্টিপাত অফিস দখলের অপচষ্টা ও প্রাণনাশের হুমকি :
নিন্দা জানিয়ে কলারোয়ায় ‘রিপা’র প্রতিবাদ সভা

সাতক্ষীরা থেকে প্রকাশিত, বহুল প্রচারিত, পাঠক নন্দিত, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গণমানুষের মুখপত্র ‘দৈনিক দৃষ্টিপাত’ অফিসে বহিরাগত দূর্বৃত্ত কর্তৃক দখলের অপচেষ্টা এবং সম্পাদকসহ কর্মরত সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে কলারোয়ার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রিপা’র কর্মকর্তারা। শুক্রবার সন্ধ্যায় কলারোয়া ব্রাঞ্চ অফিসে ওই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিপার সভাপতি অমিত ভট্টাচার্য। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি ও কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, রিপার নির্বাহী পরিচালক দেবব্রত সরকার, সহ.সভাপতি শাহাজাহান আলী, সদস্য গোবিন্দ চন্দ্র পাল, আ.ওদুদ, শংকর পোদ্দার প্রমুখ।

কলারোয়ার কাজিরহাটে তেল পাম্পে ডাকাতির চেষ্টা

কলারোয়ার কাজিরহাটের একটি ফিলিং স্টেশনে ডাকাতি প্রচেষ্টার ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার রাত আড়াইটার দিকে কাজিরহাটের যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে ডেলমা ফিলিং স্টেশনে ওই ৬/৭ জনের ডাকাত দল ডাকাতির চেষ্টা চালায়। জানা গেছে, ওই ডাকাত দলটি ফিলিং স্টেশনের নৈশ প্রহরী নাজমুল ইসলামকে টয়লেটে আটক রেখে তেল পাম্পের অফিসে হামলা করে গেট, গ্রীল, গ¬াস ভাংচুর করতে থাকে। তাৎক্ষনিক স্টেশনের ম্যানেজার আব্দুল হাকিম বিষয়টি কলারোয়া থানা পুলিশকে মোবাইলে অবহিত করলে মুহুর্তের মধ্যে কলারোয়া থানা পুলিশ ঘটনা স্থলে এসে পৌছায়। এরই মাঝে ডাকাত দলটি একটি ককটেল বিস্ফোরন ঘটিয়ে ঘটনা স্থল ত্যাগ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দাখিল হয়নি। তবে স্টেশন ম্যনেজার আব্দুল হাকিম জানান, লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
কলারোয়া থানার ওসি শাহ দারা খাঁনকে বিদায় সংবর্ধনা

বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খাঁন পিপিএম কে। বদলীজনিত কারণে এ বিদায় সংবর্ধণা দেয়া হয়। শুক্রবার বিকালে থানার অফিসার্স রুমে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসি (তদন্ত) মাহবুবুর রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসআই সাজেদুল ইসলাম, এসআই জাহাঙ্গীর আলম, এসআই সাফুর আহম্মেদ, এসআই হারাধন কুন্ডু, এএসআই আসাদুজ্জামান, এএসআই আহম্মাদ আলী, এএসআই ইমরান হোসেন, এএসআই হাসানুর রহমান, এএসআই শহিদুল ইসলাম, এএসআই মামুনুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন থানার বকশী শহিদুল ইসলাম, কম্পিউটার অপারেটর ইকবাল হোসেনসহ থানার সকল ফোর্স। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই সাফুর আহম্মেদ। এদিকে, কলারোয়া থানায় নতুন ওসি হিসেবে যোগদান করতে যাচ্ছেন পুলিশ পরিদর্শক মুন্সি মোফাজ্জেল হোসেন কনক।

Need Ads
error: কপি হবে না!