রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২পরীক্ষার্থী সহ ৫ জনের কারাদন্ড প্রদান করা হয়েছে ।

পুলিশ জানায়, মাদক সেবনের দায়ে উপজেলার গোপিনাথপুর গ্রামের আজাহার আলীর ছেলে এসএসসি পরীক্ষার্থী গোলাম মোস্তফা রাজু (১৮) ও হক সাহেবের ছেলে পরীক্ষার্থী এসএসসি জিহাদ হোসেন (১৮) কে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া কুজাইল গ্রামের সাত্তার আলীর ছেলে সবুজ (২০), ভবানীপুর গ্রামের জাদব আলীর ছেলে ডাব্লিউ (৩০) ও আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামের আকরাম হোসেনের ছেলে মাসুদ রানা (২৭) কে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম পাটওয়ারী এই সাজা প্রদান করেন।




