পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশ বুধবার রাতে নেশা জাতীয় ৫টি ইনজেকশনসহ মাজাহারুল ইসলাম মাজু (২২) নামের এক যুবককে আটক করেছে। আটককৃত যুবক নেত্রকোনা সদর উপজেলার পূর্বকাটলী গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) আল- আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের প্রাঙ্গন থেকে নেশা সেবনরত অবস্থায় ওই যুবককে আটক করা হয়।




