তাপস চন্দ্র সরকার, কুমিলা : নাগরিক স্বাচ্ছন্দের লক্ষ্যে কর অঞ্চল কুমিলায় স্থাপিত হয়েছে “Taxes Information and Service Centre” (TISC) বা “কর তথ্য ও সেবা কেন্দ্র”। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুমিলা নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে কর তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানের সৌকর্য্যে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- জাতীয় রাজস্ব বোর্ড এর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, সচিব মোঃ গোলাম হোসেন। ওই অনুষ্ঠানে কুমিলা কর অঞ্চল কর কমিশনার মাহবুব হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) সৈয়দ মোঃ আমিনুল করিম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) চৌধুরী আমির হোসেন ও কুমিলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান। এছাড়াও মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- লতিফুর রহমান, অধ্যাপক একেএম ফজলুল হক, হাসান ইমাম মজুমদার, ফারহানা মরিয়ম, ইনফানুল হাসান, হাবিব উলা, আয়কর উপদেষ্টা আব্দুলা আল ফারুক প্রমুখ। সবশেষে কর তথ্য ও সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন প্রধান অতিথি সচিব মোঃ গোলাম হোসেন।




