আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি থানা পুলিশ সান্তাহার রেল ষ্টেশান এলাকা থেকে ভারতীয় বিয়ার ও চোলাই মদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলো সান্তাহার কলসা এলাকার মাখন রায়ের পুত্র সুকুমার রায় (৩৫), নওগাঁর দোগাছি গ্রামের তয়েজ উদ্দীনের পুত্র আমিনুল ইসলাম ও দিনাজপুর জেলার কোতয়ালী থানার ঘুঘুডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের পুত্র রহমত আলী (১৮)। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পুলিশ জানান, সোমবার বেলা আড়াইটার সময় গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার এসআই মনিরুল ইসলাম ফোর্স সহ সান্তাহারস্থ মৌবন ফাষ্টফুড দোকানে অভিযান চালিয়ে ৭টি ভারতীয় বিয়ার মদের ক্যান ও মদ ভর্তি ৬টি বোতল উদ্ধার সহ সুকুমার রায় ও আমিনুল ইসলামকে গ্রেফতার করে। এছাড়া রবিবার রাতে ৫শ লিটার চোলাই মদ সহ রহমত আলীকে গ্রেফতা করা হয়।
সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীয়া প্রতিযোগীতায় পুরষ্কার বিতরন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার বি পি উচ্চ বিদ্যালয় মাঠে রবিাবার বার্ষিক ক্রীয়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব কছিম উদ্দীন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান, আরও বক্তব্র রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল মতিন, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, সান্তাহার ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, আওয়ামীলীগ নেতা আনছার আলী, জাহিদুল বারী, সাংবাদিক খায়রুল ইসলাম, সহকারী শিক্ষক মোহসিন ইসলাম, ইসমত আরা প্রমুখ।
আদমদীঘিতে শিশু জিসান হত্যা মামলায় রিমান্ড শেষে আাসমীকে আদালতে প্রেরন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির চাঞ্চল্যকর শিশু জিসান হত্যা মামলায় মাসুদ রানা (২৩) নামের এক আসামীকে পুলিশ ১ দিনের রিমান্ড শেষে সোমবার আদালতে প্রেরন করেছে। পুলিশ ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত গত রবিবার ১ দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার তদন্তকারী এসআই দুলাল হোসেন জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা অনেক গুরুত্বপূর্ন তথ্য প্রদান করে। যা তদন্তের সার্থে গোপন রাখা হয়েছে। মাসুদ রানা দুপচাঁচিয়া উপজেলার জয়পুর পাড়া গ্রামের দেলজার রহমানের পুত্র। তাকে কয়েক দিন পূর্বে পুলিশ গ্রেফতার এবং তার নিকট থেকে মোবাইল ফোন উদ্ধার করে।
উল্লেখ্য ঃ আদমদীঘির সাওইল গ্রামের ইটভাটা মালিক সাবেক ইউপি সদস্য বজলুর রহামন বুলুর পুত্র ১ম শ্রেনীর ছাত্র জিসান (৭) কে গত ২৯ ডিসেম্বর সন্ধ্যার পর কৌশলে অপহরন করে দৃবৃত্তরা তার পিতার নিকট মোটা অংকের মুক্তিপন দাবী করে। মুক্তিপনের টাকা না পেয়ে অপহরনকারীরা ৫ দিন পর গত ৩ ডিসেম্বর জিসানের লাশ মুরইল কওমী মাদরাসার নিকট একটি পুকুরের পাড় ফেলে রেখে যায়। সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠান। এ ব্যাপারে নিহত জিসানের পিতা বাদী হয়ে কারো নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আদমদীঘিতে জিয়া পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলা জিয়া পরিষদের বর্ধিত সভা সোমবার বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা জিয়া পরিষদের সভাপতি আনোয়ার হোসেন পল্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জিয়া পরিষদের সহ সভাপতি এনামুল হক, বেলাল উদ্দীন মাষ্টার, সম্পাদক শাহিনুল ইসলাম মতিন, আব্দুল মান্নান, বাশার, ইসমাইল হোসেন হাজি কোরেশ আলী, আইয়ুব আলী, জিল্লুর রহমান প্রমূখ। সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোটের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মহিত তালুকদারের পক্ষে প্রচারনায় অংশ নেয়ার আহবান জানানো হয়।




