ads

সোমবার , ২৭ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৩২ রানে গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৭, ২০১৪ ৪:৩০ অপরাহ্ণ

BDশ্যামলবাংলা স্পোর্টস : সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২৩২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ৬৩ ওভার ৬ বল খেলে সবকটি উইকেট হারিয়ে এই স্কোর সংগ্রহ করে স্বাগতিকরা। দলের পক্ষে অধিনয়াক মুশফিকুর রহিম ও অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়া আর কেউই পঞ্চাশের কোটা পেরুতে পারেননি।

Shamol Bangla Ads

রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সকালে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এই ম্যাচে অভিষিক্ত শামসুর রহমানকে সঙ্গে নিয়ে ব্যাট করতে নামেন। শুরুতে দেখে শুনে খেললেও হঠাৎই যেন খেই হারিয়ে ফেলে টাইগাররা। ৫ রানের ব্যাবধানেই ৩ টি উইকেট খোয়ায় তারা। দলীয় ৩৫ রানে সামিন্দা এরাঙ্গার বলে সুরঙ্গা লাকমালের হাতে ক্যাচ দিয়ে প্রথমেই সাজঘরে ফেরেন বাহাতি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। এরপর দলীয় ৪০ রানে মার্শাল আইয়ুবকে (১) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। দলীয় ৪০ রানেই বাংলাদেশ ইনিংসে ফের আঘাত হানেন এরাঙ্গা। এবার তার শিকার দারুণ খেলতে থাকা উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান। কিথুরুয়ান ভিতানাগের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ৭টি চারের সাহায্যে ৩৪ বলে ৩৩ রান করেন তিনি। এরপর দলীয় ৬০ রানে মমিনুল হককে লাকমালের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান কিথুরুয়ান ভিতানাগে। ২টি চারের সহায়তায় মমিনুল করেন ৮ রান। পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ৮৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দলীয় ১৪৫ রানে সাকিবকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে এই জুটি ভাঙ্গেন লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। সাজঘরে ফেরার আগে ৯টি চারের সাহায্যে ৫৫ রান করেন সাকিব। এরপর আরেক অলরাউন্ডার নাসির হোসেন উইকেটে এসে থিতু হওয়ার আগেই দলীয় ১৫০ রানে এরাঙ্গার বলে চান্দিমালের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। অধিনায়ক মুশফিকুর রহিম দলীয় ২০৩ রানের মাথায় ও ব্যক্তিগত ৬১ রানে সাজঘরে ফিরে যান। এরপর সোহাগ গাজী দলীয় ২১৯ রানে বিদায় নিলে রুবেল হোসেন ও রবিউল ইসলাম বেশিক্ষণ টিকে থাকতে পারেন নি। দলীয় ২৩২ রানে বাংলাদেশের প্রথম ইনিংসের খেলার সমাপ্তি ঘটে।
এই টেস্টে বাংলাদেশের ৭১তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে শামসুর রহমানের। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে বাদ দিয়ে ৩ পেসার নিয়ে এই টেস্টে মাঠে নেমেছে টাইগাররা।

বাংলাদেশ : তামিম ইকবাল, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির হোসেন, সোহাগ গাজী, রুবিউল ইসলাম, রুবেল হোসেন ও আল আমিন হোসেন।

Shamol Bangla Ads

শ্রীলঙ্কা : কৌশল সিলভা, দিমুথ করুনারতেœ, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, কিথুরুয়ান ভিতানাগে, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, দিলুরুয়ান পেরেরা, সামিন্দা এরাঙ্গা, রঙ্গনা হেরাথ ও সুরঙ্গা লাকমাল।

Need Ads
error: কপি হবে না!