ঠা
কুরগাঁও প্রতিনিধি : অনলাইন পত্রিকা নিউজবুকবিডি ঠাকুরগাঁও অফিসের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ববিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের দুস্থ শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মনসুর আলী, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, অর্থনীতি প্রতিদিনের প্রতিনিধি শামসুজ্জুহা, সাংবাদিক খাদেমুল ইসলাম ও নিউজবুকবিডির মফস্বল ইনচার্জ মাজেদুর রহমান সাদ্দাম।
এ সময় ৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।




