রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধি : নিখোঁজ হওয়ার একদিন পর রামগঞ্জ থানা পুলিশ ২৪ জানুয়ারী শুক্রবার সকালে পৌরসভার জগৎপুর গ্রামের একটি পুকুর থেকে জাবেদুল ইসলাম নামের ১২ বছর বয়সের এক কিশোরের লাশ উদ্ধার করে করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জানা গেছে, রামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের জগৎপুর গ্রামের সিদ্দির বাড়ীর হতদরিদ্র রিক্সাচালক আবু তাহেরের বড় ছেলে জাবেদুল ইসলাম বৃহস্পতিবার নিখোঁজ হয়। তার পরিবার ও আত্মীয়স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে শুক্রবার সকালে ৯টার দিকে পাশ্ববর্তী বাড়ির একটি পুকুরে তার ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় । পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে রামগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে ।




