ads

শুক্রবার , ২৪ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় চেক জালিয়াতির দায়ে এক ব্যবসায়ীকে কারা ও অর্থদণ্ড করেছে আদালত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৪, ২০১৪ ৫:২৩ অপরাহ্ণ

Agailjhara Mapআগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি  : বরিশালের আগৈলঝাড়ায় চেক জালিয়াতির দায়ে বিধান মণ্ডল নামে এক ব্যবসায়ীকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপশি তাকে ৬লাখ টাকা অর্থদণ্ডেও দন্ডিত করা হয়েছে।
মামলার নথি ও আদালতসূত্রে জানা গেছে, দণ্ডিত বিধান মণ্ডল ব্যবসায়িক কারণে একই বাজারের ঢেউটিনসহ নির্মাণ সামগ্রী ব্যবসায়ী উপজেলার বাকাল গ্রামের গৌরাঙ্গ বিশ্বাসের কাছ থেকে ২০১২ সালের ২৪ এপ্রিল ৫লাখ টাকা ধার নেয়। পরে সে টাকা ফেরৎ না দিয়ে তালবাহানা শুরু করে। পাওনাদার গৌরাঙ্গ বিশ্বাস টাকার জন্য চাপ দিলে বিধান তার ব্যাংক এ্যাকাউন্টের বিপরীতে ৫লাখ টাকার একটি চেক দিলে ২০১২ সালের ২৪ জুলাই ওই চেক নিয়ে ব্যাংকে টাকা তুলতে গেলে বিধানের এ্যাকাউন্টে প্রয়োজনীয় টাকা না থাকায় চেকটি ‘ডিজ অনার’ হয়। এঘটনায় ওইবছরের ১০ অক্টোবর পাওনাদার গৌরাঙ্গ বিশ্বাস বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় ৫জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বরিশাল যুগ্ম-জেলা জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অগৈলঝাড়া উপজেলার পাকুরিতা গ্রামের মৃত বিজয় মণ্ডলের ছেলে দণ্ডিত ব্যবসায়ী বিধান মণ্ডল উপজেলা সদরের আগৈলঝাড়া বাজারে সার, কীটনাশক ও কৃষি উপকরণসহ বিভিন্ন কোম্পানীর ডিলার মেসার্স বিধান এন্টারপ্রাইজের মালিক।

Need Ads
error: কপি হবে না!