ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্বিতীয় দফায় ১১৭ উপজেলায় ভোট ২৭ ফেব্রুয়ারি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৩, ২০১৪ ৮:৩৭ অপরাহ্ণ

election-ballot-tmশ্যামলবাংলা ডেস্ক : দ্বিতীয় দফায় ১শ ১৭ উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার ওই নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Shamol Bangla Ads

তিনি বলেন, ১শ ১৭ উপজেলায় তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ সময় ২ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১১ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে ১৯ জানুয়ারি ১শ ২টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ওইসব উপজেলায় ভোট গ্রহণ হবে ১৯ ফেব্রুয়ারি।

Need Ads
error: কপি হবে না!