ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে দুঃস্থ মহিলাদের মাঝে ঋণ বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৩, ২০১৪ ৮:১৮ অপরাহ্ণ

Picture Rin 23.01.14 (1)কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে দুঃস্থ ও অসহায় মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ঋণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৭ জন দুঃস্থ ও সহায়-সম্ভলহীন মহিলাদেরকে আত্ম-কর্মসংস্থানের জন্য ৫ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়। জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার চেয়ারম্যান আমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার। সংস্থার সমন্বয়কারী জেসমিন বেগম জানান, আবেদনকারী মহিলাদের হাতে ১০ থেকে ১৫ হাজার টাকা করে ঋন প্রদান করা হয়। ঋণকৃত অর্থে মহিলারা সেলাই মেশিন ক্রয়, গাভী পালন, ছাগল পালন, হাঁস-মুরগী পালন, হস্থ শিল্প, কুটির শিল্প ও ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে তারা নিজেদের আত্ম-নির্ভরশীল করে গড়ে তুলবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌরসভার কাউন্সিলর খুশি খানম, আমিরুন্নেছা ও তুমলিয়া ইউপি সদস্য জুয়েনা আক্তার, ইউএনও’র সিএ মো. নুরুজ্জামান প্রমূখ।

Need Ads
error: কপি হবে না!