ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৩, ২০১৪ ৩:০৩ অপরাহ্ণ

Road_Accident-254পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ইঞ্জিনচালিত অবৈধ নসিমনের ধাক্কায় মোজাম্মেল হক (১৭) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। ২২ জানুয়ারী বুধবার সকালে ওই ঘটনা ঘটে। সে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কালিকা গ্রামের মোস্তফা কামালের ছেলে। সে পূর্বধলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য শাখার শিক্ষার্থী।

Shamol Bangla Ads

জানা গেছে, বুধবার সকালে মোজাম্মেল সাইকেলে করে কলেজে যাচ্ছিল। সে পূর্বধলা-হোগলা সড়কের পূর্বধলা কলেজ মোড়ে সে তার সাইকলে থামিয়ে এক বন্ধুর জন্য দাঁড়ায়। এ সময় একটি নসিমন সামনের অপর একটি ব্যাটারি চালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি মোজাম্মেলের ওপর ওঠে গেলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বৃহঃবার সকাল ১১টা ৩০ মিনিটে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, নিহতের পরিবার মামলা করবে না বলে জানিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!