ads

শনিবার , ২৫ জুলাই ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুলাই ২৫, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য শেরপুর গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই শনিবার দুপুরে শহরের ঢাকলহাটি এলাকায় ওই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

ওইসময় পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েস মো. বজলুল করিম, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে শহরের ঢাকলহাটী, নবীনগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
এসময় জেলা প্রশাসক পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Shamol Bangla Ads

এছাড়াও, শহরের ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ শেরপুর গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে জানান পৌর প্রশাসক।

Need Ads
error: কপি হবে না!