ads

শনিবার , ২৫ জুলাই ২০২৬ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুলাই ২৫, ২০২৬ ২:১৪ পূর্বাহ্ণ

মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার আব্দুল খালেক মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত ওই প্রতিযোগিতায় কলসপাড় ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নয়াবিল ইউনিয়ন একাদশ।

Shamol Bangla Ads

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামানসহ জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Shamol Bangla Ads

মাদকমুক্ত শেরপুর বিনির্মাণে জেলা প্রশাসনের এ ধরনের জনসচেতনতামূলক ও অংশগ্রহণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!