ads

শনিবার , ১১ জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
জুলাই ১১, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ

শেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ জুলাই শনিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে ওইসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। ওইসময় তিনি বলেন, খেলাধূলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও বদভ্যাস থেকে দূরে রাখা সম্ভব। শারীরিকভাবে সুস্থ থাকতেও খেলাধূলা ও শরীরচর্চার বিকল্প নেই। বর্তমান সরকার খেলাধূলার প্রতি খুবই আন্তরিক।

Shamol Bangla Ads

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদ হাসান বাদল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন সদর উপজেলার ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টিং ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ভলিবল, ক্রিকেট বল, র‌্যাকেট, দাবা, ব্যাডমিন্টন ও ভলিবল নেট ইত্যাদি।

Need Ads
error: কপি হবে না!