তাপস চন্দ্র সরকার, কুমিলা : কুমিলার সেনাবানিবাস এলাকায় অভিযান চালিয়ে ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- কোতয়ালী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখাচর এলাকার বিলাল হোসেন, স্বপন মিয়া, সাগর চৌধুরী, ওয়াশিম আক্তার, সোহেল মিয়া।
পুলিশ জানায়- দীর্ঘদিন ধরে সেনানিবাসসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিণ্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। সেনানিবাস এলাকার নাজিরাবাজার ফাঁড়ির ইনচার্জ ইত্তেহার আহমেদসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান মহাসড়কের আলেখাচর এলাকা থেকে বিলালকে আটক করে। পরবর্তীতে বিলালের স্বীকারোক্তি মোতাবেক বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৪ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে এসআই ইত্তেহার বাদী হয়ে ৫ জনসহ অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামী করে একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলা নং-৪৯ তারিখ- ১৮/১/২০১৪ইং। রবিবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।




