ads

রবিবার , ৫ জুলাই ২০২৬ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার
জুলাই ৫, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদ্‌যাপন উপলক্ষে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৪ জুলাই শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, কলাকুশলী বৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে কবি নজরুলের সাহিত্য ও সংগীতজীবনের ওপর বক্তাগণ আলোকপাত করেন।

Shamol Bangla Ads

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে ৩দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!