ads

বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিদ্যুতের ট্রান্সফরমারের ভেতরের তামার তার চুরি

স্টাফ রিপোর্টার
জুন ২৫, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে তামার তার চুরির ঘটনা ঘটেছে। ২৪ জুন বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া পাতার মোড় এলাকায় কাজিম উদ্দিন মার্কেট সংলগ্ন স্থানে ওই ঘটনা ঘটে। এতে কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন স্থানীয় গ্রাহকেরা।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার তার খুলে নিয়ে যায়। সকালে বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি খেয়াল করেন। পরে খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় গ্রাহক মো. রহমত আলী বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি এলাকায় বিদ্যুৎ নেই। পরে জানতে পারি ট্রান্সফরমারের তামার তার চুরি হয়েছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আবাসিক প্রকৌশলী মো. সালেকুর রহমান বলেন, রাংটিয়া পাতার মোড় এলাকায় একটি বিতরণ ট্রান্সফরমারের তামার তার চুরি হয়েছে। খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত ট্রান্সফরমার মেরামত বা প্রতিস্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!