রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ২২ জুন সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই ভূমিকম্প হয়।

তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। তবে রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল, সে তথ্যও এখনো পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, ভূমিকম্পের মাত্রা কত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
এর আগে ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার ও গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।




