ads

রবিবার , ১৪ জুন ২০২৬ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার
জুন ১৪, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ

শেরপুরে জেলা পর্যায়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’র উদ্বোধন করা হয়েছে। ১৪ জুন রবিবার সকালে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের উদ্যোগে শহরের ডিসি উদ্যানে ফিতা কেটে ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর সমাজ বিনির্মাণে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের কৌতূহলী, অনুসন্ধিৎসু ও সৃজনশীল মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বিজ্ঞান ও উদ্ভাবনকে জনপ্রিয় করতে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং অনুষ্ঠান সফলভাবে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী সক্ষমতা ও উদ্যোক্তা বিকাশে সহায়ক এ ধরনের উদ্যোগের সঙ্গে জেলা প্রশাসন সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

ওইসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, বিজ্ঞানমনস্ক দর্শনার্থী, সাংবাদিকবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উপস্থাপিত উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও স্টার্টআপ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবগত হন অতিথিবৃন্দ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!