ads

শুক্রবার , ১২ জুন ২০২৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী মেলা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ১২, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে শুক্রবার দিনব্যাপী উপজেলা পরিষদ সভাকক্ষে ওই মেলার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

মেলায় উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের উদ্ভাবনী ভাবনা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও স্টার্টআপ উদ্যোগ প্রদর্শন করেন। প্রদর্শনীতে শিক্ষার্থীদের বিভিন্ন প্রযুক্তিনির্ভর ও সৃজনশীল উদ্ভাবন দর্শনার্থীদের আগ্রহ কাড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা রাশেদুজ্জামান, সাংবাদিক আব্দুল মোমেন, সরকারি নাজমুল স্মৃতি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাহজামাল।

Shamol Bangla Ads

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েম, সাংবাদিক মান্নান সোহেল,অভিজিৎ সাহা, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবুল কাশেমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রদর্শনী শেষে বিকেলে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!