ads

রবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিদেশিরা ভালো নির্বাচন দেখতে চায়, এটা অন্যায় নয় : সিইসি

খবর টি পড়েছেন : ৩৯৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিদেশিরা ভালো নির্বাচন দেখতে চায়, এটা অন্যায় নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ৩১ ডিসেম্বর রবিবার সকালে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এতে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু করার নির্দেশনা দেন সিইসি।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে রাজনীতিতে নির্বাচন নিয়ে বিতর্ক আছে জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। এই নির্বাচন ঘিরে বিতর্ক চলছে।’

নির্বাচনে সহায়তা করতে সরকার সাংবিধানিকভাবে বাধ্য উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য পরিবেশ অনুকূলে রাখতে হবে।’

Shamol Bangla Ads

সিইসি আরও বলেন, ‘ভোটার যদি জানে কেন্দ্র দখল হয়ে গেছে, তাহলে তারা ভোট প্রত্যাখ্যান করবে।’ এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকা ইসি আনিছুর রহমান এ সময় যোগ করেন, ‘নির্বাচন যেকোনো মূল্যে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হতে হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন ভোটারদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান শেখ হাসিনার পরবর্তী সংবাদ পল্লীকবি জসীম উদ্‌দীনের ১২১তম জন্মবার্ষিকী পালন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads