ads

বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের সীমান্তবর্তী এলাকা প্লাবিত

স্টাফ রিপোর্টার
জুন ১১, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ

টানা বৃষ্টিপাত ও উজানে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের সীমান্তবর্তী নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার মহারশি নদী ও নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়।

Shamol Bangla Ads

এতে ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া ও হলদিগ্রাম বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্ত সড়ক, আবাদী জমি ও বসতবাড়ি এবং নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে পানি প্রবেশ করে দুর্ভোগ সৃষ্টি হয়। তবে বিকেল থেকেই ঢলের পানি কমতে শুরু করায় সীমান্ত সড়ক ও মধুটিলা ইকোপার্ক থেকে পানি নেমে গেছে।

জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানি বৃদ্ধি পেলেও এখনো ঝিনাইগাতী বাজার এলাকায় পানি প্রবেশ করেনি। তবে নদীর পানি দ্রুত সময়ের মধ্যেই বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, মহারশি নদীর পশ্চিম তীরের বাঁধের কিছু অংশে দীর্ঘদিন ধরে মাটি ভরাট ও সংস্কার না করায় বন্যার ঝুঁকি বেড়েছে। তারা আশঙ্কা করছেন, নদীর পানি আরও বৃদ্ধি পেলে বাঁধ উপচে কিংবা ভেঙে বাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। স্থানীয়রা দ্রুত বাঁধ সংস্কার ও ঝুঁকিপূর্ণ অংশে মাটি ভরাটের দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তবে বিকেলের দিকে নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Shamol Bangla Ads

আর বৃহস্পতিবার দুপুরে নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ২৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় মধুটিলা ইকোপার্কের গেইট প্লাবিত হয়। সেইসাথে প্লাবিত হয় আশপাশের নিম্নাঞ্চল। পরে বিকেল থেকে পানি নামতে শুরু করায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!