ads

শনিবার , ৬ জুন ২০২৬ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘কন্যাসন্তানের জন‍্য শাকিব-বুবলীকে অভিনন্দন, আরেকজনের জন‍্যও অগ্রিম শুভেচ্ছা’

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৬, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ

কন্যাসন্তানের বাবা-মা হওয়ায় ঢালিউডের দুই তারকা শাকিব খান-শবনম বুবলীকে অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তবে অভিনন্দনের সঙ্গে তার জুড়ে দেওয়া কিছু কথা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Shamol Bangla Ads

৫ জুন শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাকিব-বুবলী দম্পতিকে অভিনন্দন জানান মিষ্টি জান্নাত। তিনি লেখেন, কন্যাসন্তানের জন‍্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন। এই বছরে আরেকজনের জন‍্যও অগ্রিম শুভেচ্ছা।

মিষ্টি জান্নাতের এমন মন্তব্য নেটিজেনদের মধ্যে নতুন কৌতুহল-প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকে ধারণা করছেন, শাকিব খান হয়তো অদূর ভবিষ্যতে আবারও বাবা হতে যাচ্ছেন। আবার কেউ কেউ শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের বিয়ের প্রসঙ্গও টেনে এনেছেন।

Shamol Bangla Ads

দ্বিতীয়বারের মতো মা হয়েছেন শবনম বুবলী। পুত্র শেহজাদ খান বীরের পর এবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। গতকল শুক্রবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ভক্তদের এই সুখবর জানান বুবলী।

Need Ads
error: কপি হবে না!