ads

শনিবার , ৬ জুন ২০২৬ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
জুন ৬, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ৫ জুন শুক্রবার তিনি ওই পরিদর্শনে যান।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে তিনি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটনসেবার মানোন্নয়ন এবং গজনীকে আরও পরিচ্ছন্ন, আকর্ষণীয় ও পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্যকে সামনে রেখে জেলা প্রশাসক পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে গজনী পর্যটন কেন্দ্রে শিউলী, কৃষ্ণচূড়া ও বকুল গাছের তিনটি চারা রোপণ করেন। ওইসময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

Shamol Bangla Ads

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিকসহ জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!