ads

মঙ্গলবার , ২ জুন ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে স্কুল মাঠের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জুন ২, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হযেছে। ১ জুন সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠের সামনে রাস্তায় এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

আধাঘন্টাব্যাপি ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, বাপ্পি মিয়া, হাফেজ উদ্দিন, জহুরুল ইসলাম, আবু রায়হান, আনিস মিয়া, ঝুনু মিয়া, তারেক হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে ২ ফুট জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা মাঠের বাইরে বের হতে পারছে না।

বক্তারা আরও বলেন, গত ২ বছর পুর্বে ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান করা হয়। বিদ্যালয়ের জায়গার উপর দিয়ে পূর্বেই সরকারি রাস্তা ছিল। ওই রাস্তার উপর বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। এতে এলাকাবাসী ওই রাস্তায় চলাচল করতেও পারছেন না। জনচলাচলের রাস্তা উম্মুক্ত করে দেয়াসহ বিদ্যালয় মাঠে মাটি ভরাটের আহ্বান জানান তারা।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত ক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন বলেন, বিদ্যালয় মাঠে মাটি ভরাটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে মাটিভরাট করা হবে।

Need Ads
error: কপি হবে না!