ads

বুধবার , ২৭ মে ২০২৬ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আজকের তারুণ্যের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার
মে ২৭, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ

শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’র উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২৬ মে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, তরুণ স্বেচ্ছাসেবীরা চাইলে তাঁদের ইতিবাচক ও মানবিক কাজের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের চিত্র বদলে দিতে পারেন। ভালো কাজের মাধ্যমে তাঁরা সমাজের অন্যান্য শ্রেণি-পেশার মানুষের কাছেও অনুকরণীয় হয়ে উঠতে পারেন। তিনি আরও বলেন, ভবিষ্যতেও রাষ্ট্রের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তরুণ সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা ও সিনিয়র সহ-সভাপতি মো. মুগনিউর রহমান মনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু সংগঠক মো. মমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

অনুষ্ঠান শেষে অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!