ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় ক্ষুদে ডাক্তার কর্মকৌশল বাস্তবায়নে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৯, ২০১৪ ২:০৫ অপরাহ্ণ

kulaura u.n.oমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ এবং শিক্ষা বিভাগ আয়োজিত ১৮ জানুয়ারী শনিবার দুপুরে রাবেয়া আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কর্মকৌশল বাস্তবায়নে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠিত স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের ফাইলোরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রন কার্যক্রম বাস্তবায়নে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর সকল স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনা সৃষ্টিতে ক্ষুদে ডাক্তার কর্মকৌশল বাস্তবায়ন কর্মসূচি গ্রহন করে কাজ করছে।
তিনি আরো বলেন, সরকারী ভাবে ক্ষুদে শিক্ষার্থীদেরকে প্রাথমিক পর্যায়ে উচ্চতা, ওজন, দৃষ্টি শক্তি, কৃমিনাশক সেবনসহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষন দেয়া হবে। ফলে এ প্রশিক্ষনের মাধ্যমে স্বাস্থ্য সেবায় ছাত্র-ছাত্রীদের সহায়ক হিসেবে কাজ করবে।
আনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরিফ-উল ইসলাম, ক্লিভডন ও দিলদারপুর চা-বাগান ব্যাবস্থাপক মোহাম্মদ হাসিব মিঞা, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!