ads

সোমবার , ২৫ মে ২০২৬ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মে ২৫, ২০২৬ ২:১০ অপরাহ্ণ

শেরপুরে জেলা পুলিশের এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। সভার শুরুতেই পূর্ববর্তী মাসের অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
পরে ​জেলার প্রতিটি থানার অপরাধচিত্র বিশ্লেষণ ও মামলা নিষ্পত্তির অগ্রগতি নিয়ে আলোচনা করাসহ থানা এলাকায় মাদক উদ্ধার, পরোয়ানা তামিল এবং চুরি-ছিনতাই রোধে পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ সুপার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর হাটের সার্বিক নিরাপত্তা এবং ঘরমুখী মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনাসহ ঈদের ছুটিতে ফাঁকা হওয়া আবাসিক এলাকা ও হাট-বাজারে চুরি-ডাকাতি রোধে সকল থানা এলাকায় পুলিশি টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি ব্যাপক হারে বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে থানা এলাকায় পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ প্রদানসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

সভায় এপ্রিল মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে পুরষ্কার প্রদান করা হয়। এতে শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার মো. সোহেল রানা, শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন যথাক্রমে নালিতাবাড়ী থানার বিল্লাল হোসেন, শেরপুর সদর থানার আক্তারুজ্জামান মিয়া ও নকলা থানার মো. রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন যথাক্রমে শেরপুর সদর থানার মো. আনোয়ার হোসেন, নালিতাবাড়ী থানার মো. জাহাঙ্গীর আলম ও নকলা থানার আব্দুল্লাহ আল মামুন, শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার নির্বাচিত হন শ্রীবরদী থানার এএসআই মো. নজরুল ইসলাম, শেরপুর সদর থানার এএসআই মো. আনোয়ার হোসেন ও শেরপুর সদর থানার মো. বুলবুল আহম্মেদ, শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন নালিতাবাড়ী থানার এএসআই (নিরস্ত্র)/মো. উমর ফারুক। এছাড়াও টিআরসি নিয়োগ পরীক্ষায় ডিভাইস উদ্ধারের জন্য সভায় বিশেষ পুরস্কারের ভূষিত হন পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. আক্তারুজ্জামান।

Shamol Bangla Ads

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান- আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!